পদ্মা সেতু নির্মাণের কাজ ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে: প্রধানমন্ত্রী

ctgbarta24.com
Share

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ৪ মে ২০১৬

পদ্মা সেতু নির্মাণের কাজ ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণের কাজ প্রায় ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য ফখরুল ইমামের (ময়মনসিংহ-৮) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ প্রায় ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারব।’

মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ টি এম আবদুল ওয়াহহাবের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৬৫ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৭৩ শতাংশ, সার্ভিস এরিয়া (২) এর কাজ ৭৮ শতাংশ, মূল সেতু নির্মাণ কাজের ২১ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া নদীশাসন কাজের অগ্রগতি ১৮ শতাংশ, প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৩৪ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৩১ শতাংশ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে আরো জানান, এইচআর ওয়ালিংফোর্ড নামের একটি ব্রিটিশ কনসাল্টিং ফার্মকে পায়রা বন্দরের কারিগরী ও আর্থিক সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা করার জন্য নিয়োগ করা হয়েছে।

পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্পের বিষয়ে তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একমঞ্চে অন্তরঙ্গ হাসিঠাট্টায় মহিউদ্দিন-নাছির... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৭ মে ২০১৬ মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় জামাল খান রীমা কনভেনশন সেন্টারে বিকেলে নগর আওয়ামীলীগ সভা...
ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দিবে চসিক... নিজস্ব প্রতিবেদ,,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬ চট্টগ্রাম : চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিক...
আটত্রিশ দিন পেরিয়ে গেলেও খুনি সোহান অধরা, ওসি আজিজের প্রত্যাহার চায় ছাত্রলীগ... ছাত্রলীগ নেতা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র সোহেল হত্যাকান্ড মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬  ২২:৪৯ ঘন্টা সোহেল হত্যার মূল ...
সমকামিতা ও ধর্মবিরোধী লেখালেখি ফৌজদারি অপরাধ... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬ আনন্যাচারাল সেক্স (প্রকৃতিবিরুদ্ধ যৌনতা, যেমন: সমকামিতা) ও ধর্মবিরোধী লেখালেখিকে বাংলাদ...
১০ মাসেই রপ্তানি আয় ২৭ বিলিয়নের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে... অর্থনীতিডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬  ১৯:০০ ঘন্টা চলতি অর্থবছরে (২০১৫-১৬) রপ্তানি আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৭ বিলি...



Leave a Reply