ctgbarta24.com
শনিবার, ০৭ মে ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : রাজধানীর বংশালে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বংশালের নবাবপুর রোড এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টহলরত অবস্থায় এএসআই আনিসের সঙ্গে এক ব্যবসায়ীর কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে আনিসকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ওপর ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ব্যক্তিগত ক্ষোভ না অন্য কিছু। আনিসুর রহমান নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
