লতিফের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন

দৃষ্টান্তমূলক বিচার না হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঘেরাও কর্মসূচি দেওয়া হবে

রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম  ||

দৃষ্টান্তমূলক বিচার না হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ঘেরাও কর্মসূচি দেওয়া হবে

চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃতকারী’ সংসদ সদস্য এমএ লতিফের দৃষ্টান্তমূলক বিচার না হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

নগরীর জিইসি মোড়ে আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) মুজিব তরী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাংসদ লতিফের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের আহ্বায়ক তুষার ধরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধপরাধী জামায়াত ইসলামির এজেন্ট লতিফ একজন অনুপ্রবেশকারী মাফিয়া ও পাকিস্তানি দালাল। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ নৈতিকতা ও সাদামাটা জীবনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিহাস বিকৃতির উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে পাকিস্তানি ভাবধারায় বঙ্গবন্ধুকে পরিচিত করার প্রয়াসের মধ্য দিয়ে এ সংসদ সদস্য দেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সংসদ ও সংবিধানকে আঘাত করেছেন। জাতির জনকের প্রতি তার এই বেয়াদবি ক্ষমার অযোগ্য।

লতিফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন রবি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মনসুর, শরফুদ্দীন চৌধুরী রাজু, কেন্দ্রীয় যুবলীগ নেতা সুরঞ্জিত বড়ুয়া লাভু, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ জাফর আহমদ মুজাহিদ, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বশর মিলন, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ, মহানগর যুবলীগের সদস্য ইশতিয়াক আহমদ চৌধুরী সাদিত, নারীনেত্রী মর্জিনা আকতার লুচি, নগর যুবলীগ নেতা শওকত উল্লাহ সোহেল, সাবেক ছাত্রনেতা সঞ্জয় ভৌমিক কংকন, খোরশেদ আহমদ জুয়েল, ফজলুল কবির সোহেল, মোসলেম উদ্দিন শিবলী, রফিকুল ইসলাম, ইফতেখার উদ্দিন চৌধুরী বাবলু, ওমর খাইয়ুম তৈয়ব, কামরুল হাসান, মো. শামীম, শেখ বশির আহমদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেন নাছির উদ্দিন নোবেল, মাহমুদ ইউসুফ মিনার, আবদুর রাজ্জাক, গোলাম মো. দস্তগীর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, কার্যনির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন বাবু, মো. সেলিম, এসইউ জুবায়ের, যুবলীগ নেতা সায়েদ রহিম, আমিনুল কাদের চৌধুরী সজিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রন্টু দাশ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, মঈনুল হাসান চৌধুরী শিমুল, একরামুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল মনসুর টিটু, মিন্টু কুমার দে, উপ-সম্পাদক আবদুল হালিম মিঠু, আশরাফ উদ্দিন টিটু, সহ-সম্পাদক সাব্বির শাকির, কায়সার মাহমুদ রাজু, সদস্য জিহাদ পারভেজ, ফখরুল ইসলাম মাহমুদ, জিকু ঘোষ, শহিদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস, নিলয় সেনগুপ্ত, আয়াত উল্লাহ, ওয়ার্ড যুবলীগ নেতা প্রভাত কুমার সানি, সোহেল ইমরান, জাবেদ হোসেন মুন্না, রাসেল মাহমুদ, মো. জাহেদ, মো. মোস্তফা, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা এসএম বাবলু হাসান, মো. আজম মিঠু, শারুপ হোসেন, শামীম ওসমান, মো. সায়েম, মো. রাসেল, মো. ইরফান প্রমুখ।




Leave a Reply