সিটিজিবার্তা২৪.কম ।।

চট্টগ্রাম : দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন গ্রাহকদের উন্নত সেবাদান ও বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে চট্টগ্রামে ১১টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করলো। গতোকাল চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে ১১টি প্রতিষ্ঠান থেকে সেবা নেয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।
গ্রামীণফোনের সাথে চুক্তিস্বাক্ষরকারী ১১টি প্রতিষ্ঠান হলো- ওয়েল পার্ক রেসিডেন্স বুটিক হোটেল অ্যান্ড স্যুটস, পেনিনসুলা হোটেল, দ্য অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুটস, পিটস টপ রেস্টুরেন্ট, দ্য গ্রোসার, মেট্রো ডায়াগনোস্টিক সেন্টার, ক্যাফে ৮৮, সিলভার স্পুন রেস্টুরেন্ট, আমব্রোসিয়া এবং আভালন। গ্রামীণফোনের স্টার গ্রাহকরা এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্ব্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের মো. সিরাজ উদ্দীন লস্কর বলেন, ‘গ্রামীণফোন এর গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার ব্যাপারে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় অভিনব সেবাদানের মাধ্যমে এ দেশের মানুষের জীবনকে সহজ করে তুলতে চেষ্টা করি। সব ধরনের মানুষের জন্য আমরা আমাদের সেবাকে ক্রমাগত বিভিন্ন আঙ্গিকে বিস্তৃত করছি। আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের গ্রাহকদের নতুন সব সেবা দিতে। আমাদের গ্রাহকদের বাড়তি সুবিধা দেয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফলশ্রুতিরই একটি অংশ এই চুক্তিস্বাক্ষর। অতি দ্রুত আমরা এর পরিধি আরও বিস্তৃত করব।’
এ চুক্তির আওতায় স্টার গ্রাহকরা পেনিনসুলা হোটেলে রুম ভাড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা সহ পাবেন ৪০ শতাংশ , রেস্টুরেন্টে ১০ শতাংশ, পানীয়তে ৫ শতাংশ এবং স্পাতে ১৫ শতাংশ ছাড়। ওয়েল পার্ক রেসিডেন্স বুটিক হোটেল অ্যান্ড স্যুটস-এ রুম ভাড়ার ক্ষেত্রে ৫০ শতাংশ, রেস্টুরেন্টের ক্ষেত্রে ১২ শতাংশ, স্পাতে ১০ শতাংশ এবং বারবিকিউতে ৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। অ্যাভিনিউ হোটেল ও স্যুটসে রুম ভাড়ার ক্ষেত্রে পাবেন ৪০ শতাংশ ছাড়। পিটস্টপ রেস্টুরেন্টে সাধারণ খাবারের ওপর পাবেন ১০ শতাংশ ও বুফেতে পাবেন ১৫ শতাংশ ছাড়। দ্য গ্রোসারে সিলভার ও গোল্ড স্টার গ্রাহকরা পাবেন ৫ শতাংশ এবং প্লাটিনাম স্টার গ্রাহকরা পাবেন ৭ শতাংশ ছাড়। মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে পাবেন সব ধরনের পরীক্ষার ওপরে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। ক্যাফে ৮৮ এ পাবেন ২০ শতাংশ ছাড়। সিলভার স্পুন রেস্টুরেন্টে পাবেন সর্বমোট বিলের ওপর ১০ শতাংশ ছাড়। দ্য গ্যালারিতে পাবেন ১০ শতাংশ ছাড়। আমব্রোসিয়ার আলা কার্তেতে পাবেন ১৫ শতাংশ ও বুফেতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় এবং আভালনে পাবেন সর্বমোট বিলের ওপর ১৫ শতাংশ ছাড়।
অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব হাই ভ্যালু সেগমেন্ট রেজওয়ান মোহাম্মদ চৌধুরী, চট্টগ্রামের হেড অব রিজিওনাল সেলস মো. সিরাজ উদ্দীন লস্কর, হেড অব সার্কেল এন্টারপ্রাইজ মুহাম্মদ আরিফুর রহমান, হেড অব সার্কেল রিটেইল মুক্তাদিরুর রহমান এবং ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
স্টার গ্রাহক প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণফোন তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রাহকদের সম্মান জানায়। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত ন্যূনতম মাসিক ব্যবহারসহ গ্রামীণফোনের গ্রাহক হতে হয়।
একজন গ্রাহক স্টার কি না তা নিজের নম্বর থেকে *১১১*৯*১# (ফ্রি) এ ডায়াল করে জানতে পারবেন।
স্টার গ্রাহকের জন্য বিশেষ সুবিধাগুলো https://www.grameenphone.com/star-program/special-privileges ওয়েবসাইটে জানা যাবে।


One thought on “চট্টগ্রামে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়”