শিরোনাম

সীতাকূন্ড মহাতীর্থের সিড়ি সোপানের সংস্কার কাজের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬ 

সিটিজিবার্তা২৪ডটকম 

sitakund bisarpotihনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলার সীতাকূন্ড চন্দ্রনাথ ধাম জাতীয় মহাতীর্থের সিড়ি সোপানের সংস্কার কাজ ও মাষ্টার প্লান অনুযায়ী উন্নয়ন মহাপরিকল্পনা কাজের উদ্বোধন করেছেন সুপ্র্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার বেলা সাড়ে বারোটায় তিনি হিন্দু ধর্মবলম্বীদের পবিত্র স্থানের সিড়ি সোপানের সংস্কার কাজের উদ্বোধন করেন ।

এ সময় সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং সীতাকূন্ড স্রাইন কমিটির প্রশাসক চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা ।




Leave a Reply