মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম, চট্রগ্রাম : নগরীর চকবাজার লালচাদ রোড় এলাকায় অবস্থিত’ মিষ্টি মুখ’ কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার দুপুর তিনটা থেকে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে এ অভিযান চালান হয় ।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, কারখানার পরিবেশ স্যাতসেতে নোংরা এবং কাদাযুক্ত, অস্বাস্থ্যকর। মিষ্টির রসে পোকামাকড় ভাসতে দেখা যায় যেগুলো খুবি খারাপ অবস্থা । ফ্রিজে সংরক্ষিত ২০ কেজি রস মালাই মেয়াদ না থাকায় জব্দ করে নষ্ট করা হয়েছে বলে জানান তিনি ।
এসময় মিষ্টি মুখ কারখানাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় । অভিযানকালে সহযোগিতায় ছিলেন চকবাজার থানা পুলিশ ।

