চট্টগ্রামে ১০ লাখ ইয়াবাসহ আটক ৮(ভিডিও সহ)

বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : চট্টগ্রামে ১০ লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে পতেঙ্গা বন্দরের বহির্নোঙ্গর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিছতাহ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, গতরাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় কক্সবাজার থেকে আসা একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৬টি বস্তাভর্তি ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোট মালিক সৈয়দ আলম ও মোহাম্মদ কামাল নামে এক মিয়ানমার নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আরো ৪ জনকে আটক করে র‌্যাব। সূত্র সময় টিভি




Leave a Reply