শিরোনাম

ব্যাকটেরিয়ার গুলোর জন্মই হয় পানি পরিশোধন পাইপে

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬

news_img (1)সিটিজিবার্তা২৪ডটকম : সবাই মনে করেন ফুটানো পানি কিংবা বিভিন্ন রাসায়নিক দিয়ে পরিশোধন করা পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। তাদের ধারণা ভুল। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বিভিন্ন রাসায়নিক দিয়ে বিশুদ্ধ করা পানিতে অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিশুদ্ধ করা এক গ্লাস পানিতে ১০ মিলিয়ন তথা ১ কোটি ব্যাকটেরিয়া থাকে। তবে এই ব্যাকটেরিয়া ক্ষতিকর নয়। এরা উপকারি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে। সুইডেনের গবেষকরা এসব কথা বলেছেন।

অনেকের প্রশ্ন, পানি পরিশোধন করার পর এসব ব্যাকটেরিয়া থাকে কীভাবে? আসলে এই ব্যাকটেরিয়ার গুলোর জন্মই হয় পানি পরিশোধন পাইপে কিংবা যে পাত্রে বিশুদ্ধ পানি রাখা হয় সেখানে।

এছাড়া যেসব পাইপ দিয়ে বিশুদ্ধ পানি আপনার কলে আসে, সেই পাইপগুলোতে ব্যাকটেরিয়া থাকে। সুইডেনের লন্ড ইউনিভার্সিটিতে এ নিয়ে গবেষণা হয় এবং এর ফলাফল গণমাধ্যমকে জানানো হয়।

 




Leave a Reply