শিরোনাম

চট্রগ্রামে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনকে ফাঁসি আদেশ

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

file-2_2নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যবসায়ী মনসুর আহম্মেদকে হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে বিভাগীয় দ্রুতবিচার ট্রাইবুনালের বিচারক মুহিতুল হক এনাম এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- হেশাম উদ্দিন ও তার ভাই শফিক।

সূত্র জানায়, ২০১০ সালে ৭ মার্চ রাত সাড়ে ১০টায় চন্দনাইশের মধ্যম বাইনজুরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান চন্দনাইশ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘ ৬ বছর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ মৃত্যুদণ্ডের রায় দেয়। অন্যদিকে ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।




Leave a Reply