শিরোনাম

” কণিকা- একটি রক্তদাতা সংগঠন” এর শীতবস্ত্র বিতরণ (২য় ধাপ) সম্পন্ন

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

12570881_941860549229229_932896581_n‘সৃষ্টির জন্য ভালোবাসা’ শ্লোগানকে সামনে রেখে লামা, বান্দরবান পার্বত্য জেলায় “কণিকা – একটি রক্তদাতা সংগঠন”  অবহেলিত জনপদের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই সময় “কণিকা-একটি রক্তদাতা সংগঠন” এর সভাপতি সাইফুল্লাহ মনির এর সভাপত্বিতে  প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব রফিকুল ইসলাম চৌধুরী, বান্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব মোঃ আল আমিন,আলীকদম,উপজেলা নির্বাহী অফিসার।

এতে প্রধান অতিথি বক্তব্য জনাব রফিকুল ইসলাম চৌধুরী বলেন বান্দরবনের অবহেলিত জনগনের পাশে দাড়াঁনো জন্য কণিকা কে বিশেষ ধন্যবাদ জানাই, তিনি আর বলেন কণিকা’র সদস্য যে নিজেদের পড়ালেখার পাশা পাশি আপনাদের কষ্ট দূর করা জন্য শহর হতে অনেক দূর অতিক্রম করে আপনার পাশে দাড়িয়েছে এজন্য আপনারা তাদের জন্য প্রাণভরে স্রষ্টারর কাছে দোয়া চাইবেন” ভবিষ্যতে কণিকার যে কোন প্রয়োজনের সহযোগিতার আচ্ছাস দেন তিনি।

বিশেষ অথিতি বক্তব্যে জনাব মোঃ আল আমিন বলেন, কণিকার সদস্যদের পড়ালেখার পাশাপাশি নিজেদের সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত হওয়ায় সাধুবাদ জানান। এই সময় আর উপস্হিত ছিলেন কণিকার সাধারণ সম্পাদক আহমেদ নাসিফ সহ অন্যান্য সদস্যরা। উক্ত অনুষ্ঠানে ১২০ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তি




Leave a Reply