শিরোনাম

প্লেনের টয়লেট থেকে ১৫ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬

goldসিটিজিবার্তা২৪ডটকম : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি প্লেনের টয়লেট থেকে আনুমানিক ১৫ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার সন্ধ্যায় বারগুলো উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। প্লেনটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার গণমাধ্যমকে নিশ্চিত করেন। থানায় মামলা হয়েছে।




Leave a Reply