মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্রগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকার হারপাড়া গ্রামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনে দু’টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন সুত্রে জানা যায় , রাউজান উপজেলার উরকিরচর এলাকার হারপাড়া গ্রামে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দুইজন মালিকের দু’টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে রাউজান স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে বলে জানান তিনি।

