বিএসএফ’র কাছে ভারতীয় ৫ শিশুকে হস্তান্তর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

b shishuনিউজ ডেস্ক : অবশেষে নিজ দেশে স্বজনের কোলে ফিরল ভারতীয় ৫ শিশু।বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মাধ্যমে নোয়াখালী থেকে উদ্ধার হওয়া ৫ ভারতীয় শিশুকে হস্তান্তর করা হয় বিএসএফ’র কাছে ।

ফেনীর পরশুরাম থানা বিলোনিয়া সীমান্ত দিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় শিশুদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ শিশুগুলোকে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানা পুলিশকে হস্তান্তর করে। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আমলি আদালত-২ এর বিচারক ফারহানা ভূইয়া তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে বিএসএফ’র মাধ্যমে ৫ শিশুকে পরিবারের কাছে পাঠানো হয়।

পাচারের জন্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এই ৫ শিশুকে গত ২৪ অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ। পরে, গত ৫ নভেম্বর বিজিবি-বিএসএফ এর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে, আদালতের মাধ্যমে এই ৫ শিশুকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline