রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

El-clasico 2015-barcelona vs real madrid

খেলা ডেস্ক ঃ মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোয়’ বার্সেলোনার সামনে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। নেইমার-সুয়ারেজের নৈপুণ্যে রিয়ালকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল।

বার্সার বড় জয়ে জোড়া গোল করেছেন সুয়ারেজ। নেইমার ও ইনিয়েস্তা করেছেন একটি করে গোল।

ইনজুরি থেকে মুক্ত হলেও ফিটনেস পুরোপুরি ফিরে পাননি লিওনেল মেসি। সুতরাং তাকে সাইডবেঞ্চে বসিয়ে রেখেই এল ক্ল্যাসিকোর একাদশ গঠন করলেন বার্সা কোচ লুইস এনরিকে। তবে মেসি না থাকলে কি হবে, নেইমার-সুয়ারেজ আছে না! গত কয়েকটি ম্যাচ যেভাবে উড়ছে এই দুই লাতিন তারকা, তার ধারাবাহিকতা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতেও।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ  সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই রিয়ালের জালে দু’বার বল জড়িয়ে দিয়েছে সফরকারী বার্সেলোনা। কে দিয়েছে গোল দুটি? খেলা না দেখলেও যে কেউ ধারনা করে নিতে পারেন, তারা দু’জন কে। অবধারিতভাবেই নেইমার এবং সুয়ারেজ।

এল ক্ল্যাসিকোর মহারণ বলে কথা। সেখানে নেইমার-সুয়ারেজ জ্বলে উঠবেন না তা কি করে হয়! দু’জন যে বড় ম্যাচের খেলোয়াড়! ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা যতই থাকুক, ঠিকই গোল বের করে আনতে ওস্তাদ বার্সার এই দুই মহা তারকা। সেটা এল ক্ল্যাসিকো মহারণের প্রথমার্ধেই প্রমাণ করে ছাড়লেন তারা দু’জন।

el-clasico 2015 win barca

খেলা শুরুর ১০ মিনিট যেতে না যেতই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করলেন লুইস সুয়ারেজ। সার্জি রবার্তোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দারুন এক শটে বলটি স্বাগতিক রিয়ালের জালে জড়িয়ে দেন সুয়ারেজ।

খেলার ৩৯মিনিটে দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক গোল করেন ব্রাজিলিয়ান সেনসেশন। খুবই কঠিন এক অ্যাঙ্গেল থেকে বাম পায়ের শটে গোলটি করেন তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline