চট্টগ্রামে পুলিশি অভিযানে ইয়াবা-মদসহ আটক ৫২

রবিবার, ২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

mod o iyabaচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-মদসহ ৫২ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।

অভিযানে ৭৮৪০ পিস ইয়াবা, ৭০ লিটার চোলাই মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান আটকের বিষয়টি ‍জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে সাতকানিয়া থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া লোহাগাড়া থেকে ৭৮৪০ পিস ইয়াবা, ৭০ লিটার চোলাই মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০ জন এবং সাজা পরোয়ানামূলে ৪১ জন আসামি রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline