মিয়ানমারে খনিধসে ৭৫ জনের প্রাণহানি

রবিবার, ২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

myআন্তর্জাতিক সংবাদ : মিয়ানমারে খনিধসে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। শনিবার কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকার জেড খনিতে এই ধসের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে ধসের কারণ জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধসে ৫০টির মত ঘরবাড়িও ধ্বংস হয়েছে।

উৎকৃষ্ট মানের জেড পাথরের জন্য জগৎ জুড়ে কাচিন অঞ্চলের খ্যাতি রয়েছে। এখানকার খনি থেকে উত্তোলিত পাথর দিয়ে মূল্যবান সব অলঙ্কার তৈরি করা হয়ে থাকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline