মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিদ্যুৎ বিল নিয়ে অত্র এলাকার মানুষ দীর্ঘদিন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ।
অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় নিয়ে হয়রানির শিকার হওয়া ফারুক হোসেন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, মিটারের সাথে বিলের কোন মিল নেই। যত ইউনিট ব্যবহার হচ্ছে তার অধিক বা দিগুণ বিল দেওয়া হয়। কালুরঘাট বিদ্যুৎ অফিসে লিখিত ও মৌখিক ভাবে একাধিকবার অভিযোগ করে কোন সুরাহা পাইনি ।
তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিযোগ করতে গেলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এ অতিরিক্ত অর্থ উপরের নির্দেশে আদায় করা হচ্ছে বলে ফিরিয়ে দেন। আবার তা পরের মাস থেকে ঠিক করে দেওয়া হবে জানিয়ে ঘুষ আদায় করতে চান বলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ।
আরেক ভুক্তভোগী বলেন, বিদ্যুৎ বিভাগের এসব হয়রানি এখন চরম আকার ধারণ করেছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । আমরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চাই।
উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দীর্ঘদিন যাবত প্রায় এমন হয়রানির শিকার হচ্ছেন বলে জানা যায় ।

