শিরোনাম

বছরের প্রথম সিরিজ জয়ের জন্য লড়বে টাগাররা

মঙ্গলবার,১৯ জানুয়ারি ,২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম Bangladesh vs Zimbabwe
আতিক মাসুদঃ বছরের প্রথম সিরিজ জয়ের মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ,অপরদিকে জিম্বাবুয়ে চাইবে হারের বৃত্ত থেকে বের হতে। ৪ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে আগেই দুই ম্যাচ জিতে যাওয়া মাশরাফির দল তাই মাঠে নামবে অনেকটা নির্ভার হয়ে।Taskin Ahmed during practiceকাল(বুধবার) খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর তিনটায় মাঠে নামবে দুই দল। ম্যাচে ৪ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। প্রতিপক্ষের দলেও থাকতে পারে দুই একটি পরিবর্তন।

ইনজুরির কারনে ছিটকে পরা মুশফিকের জায়গায় আসতে পারেন ইমরুল।ওপেনিং জুটি পরিবর্তন হওয়ার সম্ববনা কম থাকায় তিনে ব্যাটিং করতে হতে পারে তাকে। তবে এই জায়গায় দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেনকেও ।সর্বশেষ মৌসুমে জাতীয় লিগ,বিসিএল,’এ’ দলের হয়ে খেলার সময় তার ব্যাট দিয়ে রীতিমত রানের ফুলঝুড়ি বের হয়েছে।

প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় স্কোয়াড থেকেই বাদ পরেছেন শুভাগত হোম,তার জায়গায় অনেকটায় নিশ্চিত আরাফাত সানি।Abu hyder rony during practice

সিরিজের বাকি দুই টি-টুয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মুস্তাফিজ ও আলআমিনকে। ফলে নিশ্চিতভাবেই অভিষেক হতে যাচ্ছে বিপিএলে দারুন পারফর্ম করে সবার নজর কাড়া আবু হায়দার রনি। অপরদিকে দীর্ঘদিন ইনজুরির কারনে দলের বাইরে থাকা দলের অন্যতম পোষ্টার বয় তাসকিন ও ফিরতে যাচ্ছেন দলে।

পরিবর্তন আসতে পারে প্রচিপক্ষ শিবিরেও। দলে ফিরতে পারেন গত ম্যাচে বিশ্রামে থাকা অধিনায়ক এলটন চিগুম্বুরা। দলকে হারের বৃত্ত থেকে বের করতে দলে আসাটা অনেকটায় নিশ্চিত সিকান্দার রাজার।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে হাতুরাসিংহের শিষ্যরা। সিরিজে টিকে থাকতে হলে কালকের ম্যাচে জয়ের বিকল্প নেই হোয়াটমোরের শীষ্যদের।




Leave a Reply