শিরোনাম

নগরীতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মহড়া

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

cricket_Safety_BG_347406108নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মহড়া আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন থেকে  এ মহড়া শুরু হয় । এসময় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশগ্হ্ণ করেন ।

এ প্রতীকী মহড়ায় বিশেষ করে কিভাবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটি তুলে ধরা হয়েছে । জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোটেল থেকে যাওয়ার পথে যদি পথিমধ্যে খেলোয়াড়দের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খেলোয়াড়দের নিয়ে নিরাপদ স্থানে পৌছিয়ে দিবেন ।

এ নিরাপত্তা মহড়া দাঁড়িয়ে দেখেন আইসিসির সিটি কো-অর্ডিনেটর লেন উডসন, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য দেশের আটটি ভেন্যুতে ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আসর।




Leave a Reply