শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল কাশেম (৫৫) নামে এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল কাশেম উপজেলার ইয়াকুব নগরের ছগির আহমদের ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর নিজ বাড়ির অদূরে কাশেমকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, রাতে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির অদূরে অন্ধকার রাস্তায় কে বা কারা আবুল কাশেমকে কুপিয়ে ফেলে রেখে যায়।এই ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, আবুল হাশেম পৌর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন; তিনি দলের একনিষ্ঠ কর্মী।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, রাত সোয়া ৯টার দিকে ঘাড়ে, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতসহ আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়।এর কয়েক মিনিট পরই তিনি মারা যান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন