চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে চার শিবির কর্মী গ্রেপ্তার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

satroshirbirচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চকবাজার থানায় যৌথবাহিনীর সাড়াঁশি অভিযানে শিবিরের চারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে চকবাজার থানার চন্দনপুরা ও ডিসি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে নাশকতার মামলার আসামি চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে গত রোববার ইপিজেড থানা যৌথবাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৮ নভেম্বর যৌথবাহিনী বাকলিয়া থানার তিনটি বস্তিতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছিল । তারও আগে গত বৃহস্পতিবার থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্দর নগরীতে র‌্যাব-পুলিশ-ডিবি-এপিবিএন ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে শুরু হয়।

ওই দিন রাতে সিআরবিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। এরপর শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়েছিল। নাশকতাকারীদের মনে ভীতি তৈরি ও নাশকতা দমনের কৌশল হিসেবেই মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে যৌথ বাহিনীর এ অভিযান বলে জানা গেছে।

গত ২৫ অক্টোবর থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নগরজুড়ে কঠোর নিরাপত্ত বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে চেক পোস্ট ও টহল পুলিশের সংখ্যা। নগরীর সব সরকারি স্থাপনায় সার্বক্ষনিক পুলিশ মোতায়ন রয়েছে। বিশেষ করে বাস টার্মিনাল, রেল স্টেশন, গুরুত্বপূর্ণ সব সরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পতেঙ্গায় অবস্থিত তেল স্থাপনাসহ কেপিআইগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজও শুরু করেছে সিএমপি।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline