রবিবার, ২২ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্রগ্রাম : যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির দন্ড কার্যকর হওয়ায় নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মহানগর ছাত্রলীগ।
রোববার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেট কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনার, লালদিঘী, কোতোয়ালী হয়ে নিউ মার্কেট চত্ত্বরে এসে সমাবেশ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি রোমেল বড়ুয়া রাহুল, জয়নাল উদ্দিন জাহেদ, আ ফ ম সাইফুদ্দিন, শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, শওকত আলী রনি।
সভাপতির বক্তব্যে ইমরান আহমেদ ইমু বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৪বছর পর হলেও বাঙালি জাতি ধীরে ধীরে তার পাপ মোচনের দিকে এগিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মা আজ শান্তি পেয়েছে। এভাবে বাকী সকল চিহ্নিত ঘৃণ্য যুদ্ধাপরাধীদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে জাতিকে সম্পূর্ণ রূপে কলঙ্কমুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে উঠবে আগামীর সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সম্পাদক হাসানুল আলম সবুজ, আরিফুল ইসলাম আরিফ, উপ-সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল, ইমরান কামাল বনি, মাহমুদুল হাসান রনি, এম আর রিদয়, সহ-সম্পাদক আবু সালেহ্ নূর রিমন, সদস্য সালাউদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন, আশিকুন নবী, সাইফুল ইসলাম শাকিল, আব্দুল্লাহ আল নোমান, সুলতান মাহমুদ ফয়সাল, ওয়াহিদুল আলম, নুরুন নবী শাহেদ, শাহাদাত হোসেন পারভেজ, আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, আব্দুল্লাহ আল নোমান, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আকবর হোসেন রাজন, মো. রাশেদ, নাদির আহমেদ লিটন, শুভ ঘোষ, আব্দুল মালেক, মো. কাজী ইউসুফ, রিমন কর, সাহাব উদ্দিন সাদী, সাঝু বিশ্বাস, সাজ্জাদ হোসেন, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আরিফ মহিউদ্দিন, জাবেদ হোসেন জিকু, সাইহান খান আবিদ, আব্দুল মোমিন রানা, মো. সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম প্রমুখ।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন