রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : এয়ারবাস কিংবা বোয়িংয়ের কাছ থেকে ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইন্স ৩০টি বৃহৎ আকারের যাত্রীবাহী বিমান কিনবে বলে জানিয়েছে গারুদা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এ বিষয়ে সম্প্রতি বোয়িং এবং এয়ারবাস কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী আরিফ উইবো। এরমধ্যে ৯শ’ কোটি ডলারের বিনিময়ে এয়ারবাসের এ থ্রি ফাইভ জিরো মডেলের ৩০টি কিংবা বোয়িংয়ের সেভেন এইট সেভেন মডেলের ৩০টি বিমান কিনবে গারুদা এয়ারলাইন্স। তবে কোন বিমান নির্মাতা প্রতিষ্ঠানের বিমান কেনা হবে, সে বিষয়ে এখনো পর্যালোচনা চলছে।
চলতি বছরের জুন পর্যন্ত গারুদা এয়ারলাইন্সের মুনাফা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ডলার। তবে বছরের দ্বিতীয়ার্ধকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
বৃহৎ আকারের যাত্রীবাহী বিমান কিনবে বলে জানিয়েছে গারুদা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এ বিষয়ে সম্প্রতি বোয়িং এবং এয়ারবাস কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী আরিফ উইবো। এরমধ্যে ৯শ’ কোটি ডলারের বিনিময়ে এয়ারবাসের এ থ্রি ফাইভ জিরো মডেলের ৩০টি কিংবা বোয়িংয়ের সেভেন এইট সেভেন মডেলের ৩০টি বিমান কিনবে গারুদা এয়ারলাইন্স। তবে কোন বিমান নির্মাতা প্রতিষ্ঠানের বিমান কেনা হবে, সে বিষয়ে এখনো পর্যালোচনা চলছে।
চলতি বছরের জুন পর্যন্ত গারুদা এয়ারলাইন্সের মুনাফা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ডলার। তবে বছরের দ্বিতীয়ার্ধকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action