মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকা থেকে একটি কাভার্ডভ্যানভর্তি ৯৩৬টি ইলেকট্রিক ফ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ। বন্ড সুবিধায় আনা কাঁচামাল দিয়ে তৈরি রপ্তানিযোগ্য ইলেকট্রিক ফ্যান গুলোর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই কাভার্ডভ্যনটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক জাকির হোসেন জানান, ‘বিদেশ থেকে বন্ড সুবিধায় কাঁচামাল এনে রপ্তানিযোগ্য ইলেকট্রিক ফ্যান তৈরি করে সেগুলো খোলাবাজারে বিক্রি করার চেষ্টাকালে মাঝিরঘাটের স্ট্যান্ড রোড থেকে একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো ট-১১-৪৩২৮) জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যানটি রেখে চালক ও সহকারি পালিয়ে যায়। সেখান থেকে প্রাপ্ত চালানে গোল্ডেন সান নামে একটি কারখানা থেকে চালানটি বের করা হয়েছিল বলে জানা যায়। মূলত কাভার্ডভ্যানভর্তি ৯৩৬ পিস ইলেকট্রিক ফ্যান খোলা বাজারের বিক্রির মাধ্যমে প্রায় ২ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় এসব ফ্যান জব্দের পাশাপাশি কারখানা মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে।’
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action