প্যারিস হামলায় ফরাসি পরিবারের তিন ভাইকে সন্দেহ

সোমবার, ১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

parisআন্তর্জাতিক সংবাদ : প্যারিস হামলার সাথে বেলজিয়ামে বসবাসরত এক ফরাসি পরিবারের তিন ভাইকে সন্দেহ করা হচ্ছে। তিন ভাইয়ের একজন সালাহ আব্দেসালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের পুলিশ।

২৬ বছর বয়সী ঐ যুবকের ছবি প্রকাশ করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে ফরাসি পুলিশ। ফরাসি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম জানায়, সালাহ আব্দেসালাম নামের ওই ব্যক্তির দুই ভাই প্যারিসে নিহত হামলাকারীদের মধ্যে রয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালাহ আব্দেসালামের ব্যবহৃত গাড়িটি বেলজিয়াম সীমান্তের কাছে জব্দ করেছে ফরাসি পুলিশ।

এদিকে, রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় তীব্র বিমান হামলা চালায় ফ্রান্সের বিমান বাহিনী।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline