সংশয় কাটিয়ে ঢাকায় সকারুরা

সোমবার, ১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪.কম 

Australia vs Bangladesh

সব সংশয় কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়পর্বের ম্যাচ খেলতে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলো  অস্ট্রেলিয়া ফুটবল দল।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সকারুদের বিশাল বহর  হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।রাত ৮টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে করে আসে সফরকারীরা। মোট ৪৪ সদস্যের একটি দল এসেছে বাংলাদেশে।

আগামীকাল (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে এর আগে  সফরকারীরা শনিবার (১৪ নভেম্বর)  আসার কথা থাকলেও তা পিছিয়ে দিয়ে আজ আসল এশিয়ান চ্যাম্পিয়নরা ।

এর আগে পার্থে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশকে  ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline