চট্টগ্রামে ইয়াবাসহ যুবক আটক

বুধবার, ১৮ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

iyaba atokচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। এসময় একটি মাইক্রো (চট্টমেট্রো চ – ১১-১৫৭৫) উদ্ধার করা হয়।

রফিক কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ রুমালিয়া ছড়ার মৃত বজল আহমদের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline