সিলেট সুপার স্টারসের মালিককে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

তামিমের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ আজ

চট্টগ্রাম ঃ আগামী ২৯ নভেম্বরের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ৩০ নভেম্বর থেকে চট্টগ্রামে সিলেট সুপার স্টারসের  মালিক আজিজুল ইসলামকে অবাঞ্চিত করার ঘোষণা দেয়া হয়েছে একটি প্রতিবাদী মানববন্ধন থেকে।

বুধবার বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটকে গত ২৩ নভেম্বর ঢাকায় বিপিএল’র চট্টগ্রাম বনাম সিলেটের ম্যাচ শুরুর আগে চট্টগ্রাম টিমের অধিনায়ক তথা বিশ্ববরেণ্য ক্রিকেট তারকা তামিম ইকবালের সঙ্গে চরম অসদাচরণ ও দুর্ব্যবহারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। এতে চট্টগ্রামের সহস্রাধিক ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়ামোদী অংশ নেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘তামিম ইকবালের মতো আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের সাথে সিলেট দলের মালিক আজিজুল ইসলামের ঔদ্ধর্তপূর্ণ আচরণ ও দুর্ব্যবহারের ঘটনা আমাদের যারপরনাই ব্যথিত করেছে। এই অসদাচরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। তিনি অভিযুক্ত আজিজুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে তাকে চট্টগ্রামে অনুষ্ঠতিব্য আসন্ন বিপিএল এর ম্যাচ সমূহে চট্টগ্রাম শহর তথা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অবাঞ্চিত ঘোষণা করা হবে।’

সমাবেশে সকল বক্তাগণ একযোগে আজিজুল ইসলামের প্রতি ধিক্কার জানিয়ে তাকে চট্টগ্রামে অবাঞ্চিত করা ছাড়াও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সিলেট দলের খেলার সময় চট্টগ্রামের আপামর ক্রীড়ামোদি জনগনকে কালো পতাকা নিয়ে মাঠে হাজির হয়ে এর প্রতিবাদ জানানো ও আহ্বান জানান।

উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসুতিতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক আবুল হাসেম, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম কার্যনির্বাহী সদস্য জহির আহমদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়াসংস্থার কার্যনির্বাহী সদস্য নোমান আল মাহমুদ, ডেরিক র‌্যান্ডলফ, সাইফুল্লাহ চৌধুরী, আবু শামা বিপ্লব, সাংবাদিক মহসীন কাজী প্রাক্তন ক্রিকেটার মাসুম-উদ-দৌল্লা, আকবর খাঁন  প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়াসংস্থার সহ-সভাপতি ও প্রতিবাদ সমাবেশের সভাপতি আলহাজ আলী আব্বাস আজিজুল ইসলামের শাস্তি দাবি করে চট্টগ্রামের সিটি মেয়র ও বিসিবি সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা প্রদান করেন।

সিটিজিবার্তা২৪ডটকম/জেএ/এম কে   ১৮:৩৭ ঘণ্টা ঃ

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline