বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মোহম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘বিনয় মানুষের ভুষণ। যে মানুষ যত বেশী বিনয়ী সে সর্বদাই আল্লাহর কাছে প্রিয় বস্তু। বিধাতা একজন বিনয়ী মানুষের জন্য সমস্ত কঠিন কাজকে সহজ করে তার জীবনকে সাজিয়ে দেন।’
মঙ্গলবার রাতে সুফী মিজান ফাউন্ডেশনের চল্লিশটি হাদিস সম্বলিত গ্রন্থ প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুফি মিজান আরো বলেন, ‘মানুষের জন্য কল্যাণকর এমন কাজে সুফী মিজান ফাউন্ডেশন সবসময় সহায়তা করে যাচ্ছে এবং আগামীতেও করবে। পিএইচপি পরিবার ইতিমধ্যে জনকল্যানে বেশ কিছু কাজ করেছে, কিছু কাজ চলছে এবং ভবিষ্যতেও অনেকগুলো কাজ হাতে নিয়েছে।’
শিক্ষাবিদ প্রফেসর ড. আনম মুনির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বারবী শরীফের অনুষ্ঠানে সুফী মোহম্মদ মিজানুর রহমান আরও বলেন, মহানবী হযরত মুহম্মদ(সা.) ১২ই রবিউল আওয়ালে জন্ম গ্রহন করে ছিলেন, সেই চেতনা থেকে আমরা প্রতি মাসের ১২ তারিখে এই বারবী শরীফের আয়োজন করে থাকি। আর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বড় বড় আলেমগন উপস্থিত হয়ে যে মুল্যবান বক্তব্য রাখেন তা উপস্থিত শ্রোতাদের জীবনের অনেক অজানা তথ্য তারা জানতে পারছেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, পিএইচপি পরিবারের ফিন্যান্স এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন পরিচালক মোহাম্মদ আলী হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্জুমানের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহসিন, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্র খতিব বিশিষ্ট আলেমে দীন আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন আল-কাদেরী প্রখ্যাত আলেম মাওলানা ওবায়দুল হক নইমি, মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী, পীরে তরিকত আলহাজ্ব আবদুস শুক্কুর নকশবন্দি ও আলহাজ্ব ইলিয়াছ রিজভী প্রমূখ। উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহসিন, মাওলানা অছিয়র রহমান, মাওলানা খায়রুল বশর হাক্কানী, আলহাজ্ব মোহাম্মদ আকতার পারভেজ, সিরাজুল মোস্তফা, মাওলানা শামছুল ইসলাম, আলহাজ্ব মাওলানা জাফর উল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক, আবদুল হাই মাসুমসহ ওলামায়ে কেরামগণ।
আলহাজ্ব জালাল উদ্দিন আল-কাদেরী বলেন, ‘একজন অহংকারী বাদশাহর চেয়ে একজন বিনয়ী সাধারণ মানুষ অনেক সুখী। প্রত্যেক মুমিনের হৃদয়ে খোদাভীতি ও নবীর প্রতি প্রেম বিদ্যমান। একজন প্রকৃত মুমিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তিনি বলেন, আমরা যেন প্রত্যেকে সঠিক মোমেন হতে পারি।’
এসময় অনুষ্ঠানে সুফী মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে চল্লিশ হাদীস সম্পর্কিত একটি পুস্তকের মোড়ক উম্মোচন করা হয়। মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী বলেন, ‘প্রকাশিত এই চল্লিশটি হাদীসের অনুশীলন জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে।’
প্রফেসর ড. মুনির তার বক্তব্যে বারবী শরীফের মাহফিলের প্রশংসা করে বলেন, ‘এই মাহফিল প্রত্যেক মাসে অনুষ্ঠিত হওয়ায় আমরা সকলেই উপকৃত হচ্ছি।’ তিনি মাহফিল আয়োজনের জন্য সুফী মোহাম্মদ মিজানের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন