মুনতাসির মামুনকে হত্যার হুমকি, থানা জিডি

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম, নিউজডেস্ক

মুনতাসির মামুনকে হত্যার হুমকি, থানা জিডি

ঢাকা : বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে অনবরত হত্যার হুমকি দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসির মামুন।

মঙ্গলবার রাতে ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, গত রোববার মুনতাসির মামুন জিডিটি করেন।

জিডির বরাত দিয়ে ওসি আরো জানান, কিছুদিন ধরে আনসারুল্লাহ বাংলাটিম নামে একটি সংগঠন মুনতাসির মামুনসহ বেশ কয়েকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সেকারণে তিনি (মুনতাসির মামুন) জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় এ জিডিটি করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline