সম্পাদিত: রাত্রি ০৩:২৯; বুধবার ; ২৫ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডকম ||
দায়িদ হাসান মিলন।।
কিশোরদের একটি বিরাট অংশ ফেসবুক ব্যবহার করে। অভিভাবকদের ধারণা, ফেসবুক ব্যবহার করলে তাদের সন্তান বিপথে যাবে। আবার অনেকে মনে করেন, কিশোরদের ফেসবুক ব্যবহারের ফলে তাদের মানসিক চাপ বেড়ে যায়। কিন্তু এক গবেষণায় দেখা যায়, কিশোরদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে ৩০০ জনের বেশি সদস্য থাকলে তা তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে।
কানাডার একটি গবেষকদল এই গবেষণা কাজ পরিচালনা করেন। গবেষণার প্রতিবেদনটি প্রকাশিত হয় ‘সাইকোনিউরো অ্যান্ডোক্রিনোলজি’ নামক একটি জার্নালে ।
গবেষক দলের প্রধান হিসেবে কাজ করেছেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া লোপিয়েন। এই গবেষণাটি ১২ থেকে ১৭ বছরের বয়সী ৮৮ কিশোরের ওপর চালানো হয়। এখানে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন- তারা দিনে কতটুকু সময় ফেসবুক ব্যবহার করে, তাদের ফ্রেন্ডলিস্টের সদস্য সংখ্যা কত, তারা অন্যদেরকে ফেসবুকে কীভাবে সাহায্য করে, নিজেরা কীভাবে সাহায্য পায় এসব প্রশ্ন করা হয়। আর এসব প্রশ্নের উত্তর থেকেই গবেষণার ফলাফল বের হয়ে আসে ।
তাই অভিভাবকেরা নিশ্চিন্তে দিনের অন্তত কিছুটা সময় কিশোর-কিশোরীদেরকে ফেসবুক ব্যবহার করতে দিতেই পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
