পোর্টস (এমেন্ডমেন্ট) আইন ২০১৫ প্রত্যাহার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

port-billবিশেষ প্রতিবেদক ঃ জাতীয় সংসদে উত্থাপনের ২ মাস ১০ দিন পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে পোর্টস (এমেন্ডমেন্ট) আইন ২০১৫। সরকারি ক্রয়নীতি ভঙ্গ করে বিধান থাকায় বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়।

দশম সংসদের অষ্টম অধিবেশনে মঙ্গলবার রাতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান কার্যপ্রণালী বিধির ৯৩ ধারা মোতাবেক নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ‘পোর্ট (এমেন্ডম্যান্ট) বিল’ প্রত্যাহারের প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে বিলটি প্রত্যাহার হয়।

গত ৬ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশনে বিলটি উত্থাপিত হয়েছিল।

বিলে বলা হয়েছিল, পোর্টস এ্যাক্ট, ১৯০৮ এর অধিকতর সংশোধনকল্পে বিলটি আনা হয়েছে। পরে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য বিলটি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য জানান, উত্থাপিত বিলে সরকারি ক্রয়নীতির বিধি-বিধান উপেক্ষা করে পোর্ট উন্নয়নে ক্রয় সংক্রান্ত বিধি সংযোজিত হওয়ায়, কমিটি এক্ষেত্রে নৌ-মন্ত্রণালয়কে দায়মুক্তি দিতে আপত্তি জানায়। একইসঙ্গে বিলটি প্রত্যহারের সুপারিশ করে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline