চট্রগ্রামে জামায়াতের ডাকা হরতাল চলছে

সোমবার, ২৩ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

Hortalনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসার মুহাম্মদ মুজাহিদের ফাঁসির পর চট্টগ্রামে সংগঠনের ডাকা হরতাল চলছে।

নগরীতে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার  ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ, পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি। তবে নগরী ও জেলায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন আছে।  টহল দিচ্ছে র‌্যাবের টিমও।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সিটিজিবার্তা ২৪ ডটকমকে বলেন,” হরতালে নাশকতা মোকাবেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  সহিংসতা দমনের সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে। নগরীতে অতিরিক্ত প্রায় এক হাজার সাত’শ পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে ছয় প্লাটুন বিজিবি সদস্য নগরীতে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। জেলার প্রতিটি থানায় এক’শ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এর বাইরে রাউজানে আরও দশ প্লাটুন পুলিশ মোতায়েন আছে ”।

জেলার মধ্যে বাঁশখালী, সীতাকুণ্ড ও হাটহাজারী ‍উপজেলায় ১৮ ব্যাটেলিয়ন থেকে দুই প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।  রাউজানে ১৯ ব্যাটেলিয়ন থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান জানান,” যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর এবং রাউজানে সালাহউদ্দিন কাদেরের লাশ দাফনকে কেন্দ্র করে আমাদের যেসব অতিরিক্ত ফোর্স মাঠে দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যাহার করা হয়নি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্বরত থাকবেন ”।

এদিকে হরতাল শুরুর পর থেকে নগরীতে হালকা গণপরিবহন বের হতে শুরু করেছে।  পোশাক কারখানাসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষও কর্মস্থলে যেতে দেখা গেছে। দোকানপাট কিছু খুলতে শুরু করেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর সোমবার এ হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline