সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
মো : শাহীন, টেকনাফ
সিটিজিবার্তা ২৪ ডটকম : টেকনাফে বর্ডার র্গাড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমান মিয়ানমার সিগারেট ও পলিথিন উদ্ধার করেছে।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, ২৩ নভেম্বর সোমবার সকাল ৭ টার দিকে হ্নীলা বিওপি চৌকির নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে জওয়ানরা নাফনদীর ১ নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫০ কাটুন জিন জিং সিগারেট, ৩২৬৮ পিস বড়, ৭২০০ পিস মাঝারি এবং ৫০০০ পিস ছোট পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেট ও পলিথিনের আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ২৮০ টাকা ।
এছাড়া রবিবার রাতে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার রাকিবুল হাসানের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ২১০ প্যাকেট জিম ও ৭৪ প্যাকেট জিন জিং সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ৬৭ হাজার ৩০০ টাকা।
অপরদিকে একইদিন রাতে দমদমিয়া বিওপি চৌকির সুবেদার নায়েক হাবিবুর রহমানের নেতৃত্বে জওয়ানরা নাফনদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কাটুন জিন জিং ও ১ কাটুন জিম সিগারেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ৫৬ হাজার ৫০০ টাকা বলে জানায়। উদ্ধারকৃত মালামাল শুল্ক ষ্টেশনে জমা করা হয়েছে বলে জানান তিনি ।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন