শেষ দেখার পর কারাগার ছেড়েছেন সাকার পরিবার

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

saka-family-meet-prison

সিটিজিবার্তা২৪ডটকম ঃ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে শেষ দেখা করে তার পরিবারের সদস্যরা কারাগার ছেড়েছেন। রাত ১০টা ৪৯ মিনিটে তারা কারাগার ত্যাগ করেন।

শনিবার রাত ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন সাকার পরিবারের সদস্যরা। সাড়ে ৯টায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় তাদের। প্রায় সোয়া এক ঘণ্টা পরে সাক্ষাৎ শেষে তার পরিবারের সদস্যরা বের হয়ে আসেন।

এর আগে সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী কারাকর্তৃপক্ষের চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের ১৬ জন সদস্য দেখা করতে আসেন। এর মধ্যে তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী, তার পুত্রবধূ ছিলেন।

hummam-kader-chw

রাষ্ট্রপতি কাছে চাওয়া প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং এই কারাগারে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড আজ রাতেই কার্যকর করা হবে।

সাকা-মুজাহিদের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

শনিবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে কারাগারের সামনে র‌্যাব-পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। বিকেলে বিভিন্ন বাহিনীর সদস্য কয়েকগুণ বেড়ে যায়। রাতে আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline