২৮ নভেম্বর মঞ্চায়িত নাটক বিনোদনী

শনিবার, ২১ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

SUTRA-1বিনোদন ডেস্ক : নিয়মিত নাট্যচর্চার অন্যতম সংগঠন নান্দীমুখ এর যাত্রা পথের ২৫ বছর পূর্তিতে আগামী ২৭ নভেম্বর হতে ৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আয়োজন করেছে নয়দিনব্যাপী ‘নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৫’।

২৫ বছর উপলক্ষ্যে সারা বছরব্যাপী অনুষ্ঠানমালার সর্বশেষ আয়োজন এ নাট্যোৎসব। ইতোমধ্যে নান্দীমুখ দক্ষিণ এশিয়া নাট্যোৎসব, নান্দীমুখ নাট্যত্রয়ী ও নান্দীমুখ রঙ্গমেলা সম্পন্ন করেছে। আগামী ২৭ নভেম্বর নান্দীমুখ আন্তর্জাতিক  নাট্যোৎসব ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান  এবং  নাট্য উৎসব এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নান্দীমুখ এর দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্ত। এই নাট্যোৎসবে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও নেপালের মোট নয়টি নাট্যদল তাদের প্রশংসিত নাট্য প্রযোজনা সমূহ মঞ্চস্থ করবে। ২৭ নভেম্বর উদ্বোধনী দিনে ভারতের অনন্য নাট্যদল অসম রঙ্গ কথা পরিবেশন করবে তাদের প্রশংসিত প্রযোজনা সূত্র। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নিরজ্ঞন ভুঁইয়া। মান্দালা থিয়েটার নেপাল পরিবেশন করবে তাদের প্রশংসিত প্রযোজনা সারজমিন। পুশকার শমসের এর ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন প্রউন কাটিওয়াদা। ২৮ নভেম্বর ভারতের অন্যতম নাট্যদল গোবরডাঙা পরিবেশন করবে তাদের বহুল মঞ্চায়িত নাটক বিনোদনী । নাটকটি রচনা করেছেন মৌনাক সেনগুপ্ত ও নির্দেশনা দিয়েছেন আশীষ কুমার দাশ।

২৯ নভেম্বর মান্দালা থিয়েটার নেপাল পরিবেশন করবে তাদের প্রশংসিত প্রযোজনা সারজমিন। পুশকার শমসের এর ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন প্রউন কাটিওয়াদা। ৩০ নভেম্বর ভারতের প্রাচ্য পরিবেশন করবে তাদের প্রশংসিত ও নিরীক্ষাধর্মী প্রযোজনা টিপুর স্বপ্ন । মূল নাটক গিরিশ কার্নাড, রূপান্তর করেছেন রতন কুমার দাস ও নির্দেশনা দিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। ১ ডিসেম্বর নাট্যতীর্থ পরিবেশন করবে তাদের নতুন ও মঞ্চ সফল প্রযোজনা কঙ্কাল ।  নাটকটি রচনা করেছেন রবিউল আলম এবং নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। ২ ডিসেম্বর  আয়োজক নান্দীমুখ পরিবেশন করবে তাদের নিরীক্ষাধর্মী প্রযোজনা তবুও মানুষ। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। ৩ ডিসেম্বর ভারতের আত্ম পরিচয় পরিবেশন করবে তাদর  নিরীক্ষাধর্মী প্রযোজনা এলাদিদি। নীলা বন্দোপাধ্যায় এর গল্প অবলম্বনে নাট্যরূপ ঋপর্ণ বিশ্বাস এবং নির্দেশনা দিয়েছেন শুভেন্দু।

৪ ডিসেম্বর নাগরিক নাট্যসম্প্রদায় পরিবেশন করবে তাদের প্রশংসিত প্রযোজনা নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা ।  নাটকটি রচনা ও নির্দেশনা  ঊষা গাঙ্গুলী।  ৫ ডিসেম্বর দ্য সামি ন্যাশনাল থিয়েটার, নরওয়ে মঞ্চস্থ করবে তাদের শিল্প উর্ত্তীন প্রযোজনা ইনান্না। এছাড়া প্রতিদিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে রয়েছে প্রতিথযশা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নান্দীমুখ এর ২৫ বছর উপলক্ষে ৪ ডিসেম্বর সম্মাননা প্রদান করা ছয়জন গুণী নাট্যজনকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline