রবিবার, ২২ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক : রোববার শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে চিটাগাং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে দুপুর দুটায়।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে সাতটায় মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের এ বাংলা স্টেডিয়ামে।
কাগজে-কলমে বিপিএলের অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। তবে, ব্যক্তিগত কারণে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের এই ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে। কিন্তু, অভিজ্ঞ মিসবাহ উল হক, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্সদের পাশাপাশি তরুণ সৌম্য, আরাফাত সানিদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা রংপুরকে স্বপ্ন বাজ করে তুলছে।
অন্যদিকে চিটাগাং ভাইকিংসের লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করার। তামিম ইকবালের দলের বোলিং বিভাগে মূল আকর্ষণ পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইদ আজমল। এছাড়া বিজয়, জিয়া, শফিউল ও জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে নিয়ে চিটাগাং-ও প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন