‘এয়ারলিফট’ নিয়ে ফিরছে অক্ষয়

বুধবার, ১৮ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম 

airliftবিনোদন ডেস্ক : মশল্লাদার ছবিতে অভিনয়ের জন্য বলিউডের পারফেকশনিস্ট  অভিনেতা হিসেবে খ্যাতি আছে ‘ব্রাদার্স’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের। অ্যাকশন আর ধামাকা নির্ভর ছবিতে অভিনয় দিয়ে তিনি যেমন কাঁপিয়ে দেন, তেমনি অফট্র‌্যাকের ছবিতেও তিনি সাবলীল। ‘ব্রাদার্স’-এর পর ফের নতুন ছবি নিয়ে আসছেন এই অভিনেতা। ছবির নাম ‘এয়ারলিফট’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার।

জানা গেছে, মেধাবী নির্মাতা রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এয়ারলিফট’। ইরাকের যুদ্ধ সময়ে বিভিন্ন দেশের দূতাবাসগুলো যেসব সংকটের মুখোমুখি হয়েছিল তার উপর ভিত্তি করে ছবিটি নির্মিত।

ছবিতে অক্ষয় কুমার ছাড়াও আছেন নিমরাত কৌর। আসছে বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এয়ারলিফট’।

উল্লেখ্য, এয়ারলিফট’কে অক্ষয়ের অভিনীত ছবিগুলোর থেকে ভিন্ন বলে মনে করা হচ্ছে। এর আগে বেবি, স্পেশাল ছাব্বিশ, হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline