ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও জয় টাইগারদের

 

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম
ban vs zim 1st t20

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-0 তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী।

জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই এনামুলের উইকেট হারায় স্বাগতিকরা।

তামিমের করা শটে রান নিতে গিয়ে সিকান্দার রাজার থ্রোতে চাকাভা স্ট্যাম্প ভাঙলে ১ রান করেই সাজঘরে ফিরতে হয় এনামুলকে। এতে অবশ্যই টাইগারদের রানের চাকায় কোনো প্রভাব পরে নি।

তামিম ও সাব্বির এর ব্যাটে দারুণ ভাবে এগুতে থাকে মাশরাফি বাহিনী। তামিম-সাব্বিরের ঝুটি প্রথম ৫ ওভারেই বাংলাদেশকে এনে দেয় ৪৭ রান। ইনিংসের ৫ম ওভারে সাব্বিরকে শিকারে পরিণত করে ৪১ রানের ঝুটি ভাঙেন টেন্ডাই। এভরাইনকে ক্যাচ দেওয়ার আগে ১৮(১৬) রান করেন সাব্বির।

দ্রুতই ফিরে যান মুশফিকও। ২(৫) রান করেই ক্রিমারের বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মি.ডিপেন্ডেবল। একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথ দেখাতে থাকেন তামিম।

ইনিংসের একাদশ ওভারের ২য় ও ৫ম বলে নাসির ও তামিমকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন ক্রীমার। ক্রীমারের দ্বিতীয় ও তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৬(১২) রান করেন নাসির,তামিম করেন ৩১(২৮)।

তবে লিটন মাহমুদুল্লার ৩৮ রানের ঝুটি বাংলাদেশকে আবারো ম্যাচের নিয়ন্ত্রন এনে দেয়।
মাচের ১৬তম ওভারে টেন্ডাই এর বলে ক্রীমারের হাতে ক্যাচে দিয়ে সাজঘরে ফিরেন লিটন (১৮)।
লিটন ফিরলেও দলকে ঠিকি জয়ের বন্দরে পৌছে দেন মাহমুদ্দুল্লা। তিনি করেন ২২(২১)* রান, এছাড়া অধিনায়ক মাশরাফি ১৫(১২)* করে অপারিজিত থাকেন।

এর আগে মিরপুরে টসে জিতে ফিল্ডিং এর সিধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। অধিনায়কের নেওয়া সিধান্ত সঠিক প্রমাণ করতে থাকেন টাইগার বোলাররা।

মাশরাফি আলামিনদের আগুন ঝড়া বোলিংয়ে ১০ রানেই তিন ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। মিডলঅর্ডারে ওয়ালারের ৩১ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস জিম্বাবুয়েকে একটি ভালো সংগ্রহের পথে নিয়ে গেলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩১ রানেই থামতে হয় চিগুম্বরার দলকে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মাশরাফি,আল-আমিন,মুস্তাফিজ ও জুবায়ের এছাড়া নাসির ও মাহমুদুল্লা ১টি করে উইকেট লাভ করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline