মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদনের ব্লাড ব্যাংকে এক রোগীর শরীরে ‘এ পজিটিভ’ রক্তের পরিবর্তে ‘ও পজিটিভি’ রক্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করছে রোগীর স্বজনরা । পরে এই রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বিকালে রক্ত নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ঘটনা ঘটে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, মরিয়ম বেগম নামের ৬০ বছরের কিডনী রোগীর রক্তের গ্রুপ হচ্ছে ’এ পজিটিভ’। মঙ্গলবার দুপুরে রেডক্রিসেন্ট পরিচালিত ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয়। এক নিকটাত্মীয় তার জন্য রক্তও দেন। কিন্তু রক্ত দেওয়ার সাথে সাথে রোগী অসূস্থ হয়ে পড়েন। এসময় রক্তের লাইন খুলে নেন আত্মীয় স্বজনরা।
কোতয়ালী থানার উপ পরিদর্শক মোহাম্মদ মফিজ উদ্দিন জানান, “ভূল গ্রুপের রক্ত দেওয়াতে রোগীর আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে পড়ে, তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।”
রোগীর আত্মীয স্বজনরা জেমিসন রেডক্রিসেন্ট হাসপাতাল ও ব্লাড ব্যাংকে বিক্ষোভ প্রদর্শন করে। এতে ব্লাড ব্যাংকের লোকজন গাঁ ঢাকা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action