বলিউডকে পশ্চিমের চেয়ে শক্তিশালী করতে আগ্রহী সালমান

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম   

salmanবিনোদন ডেস্ক : হলিউডকে বলা হয় অভিনেতা-অভিনেত্রীদের স্বর্গ। বিশ্বের এমন কোন তারকা অভিনেতা-অভিনেত্রী নেই, যার মন হলিউডে পা রাখতে চায় না। অথচ অভিনেতা-অভিনেত্রীদের স্বর্গ খ্যাত হলিউডেই নাকি অভিনয়ের বিন্দু মাত্র আগ্রহ নেই বলিউড সুপারস্টার অভিনেতা সালমান খানের। বরং তিনি বলিউডকেই পশ্চিমের চেয়ে আরো শক্তিশালী করতে আগ্রহী!

জানা গেছে, সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান ও সোনম কাপুর অভিনীত সুরজ বারজাতের ফ্যামিলি ড্রামা ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিটি মুক্তির চারদিনেই বিশ্বব্যাপী আয় করেছে প্রায় আড়ােইশো কোটির উপরে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির এমন সাফল্যে এক সংবাদ সম্মেলনে ভারতীয় ছবির প্রসঙ্গে বলতে গিয়ে এক প্রসঙ্গে হলিউডের কথা চলে আসলে সালমান এমন মন্তব্য করেন।

বলিউডে আমি আনন্দে আছি। এখানে আমি যথেষ্ট সম্মানও পাই, আর এই সম্মান অর্জনের জায়গাটা আমাকে বলিউডই করে দিয়েছে। হলিউডে গেলে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটা আবার নতুন করে শুরু করতে হবে।

আসলে হলিউডে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাদের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি এখন আগের চেয়ে অনেকটা দাঁড়িয়ে গেছে। অসংখ্য মানুষ আমাদের সিনেমা দেখছে। দেশের বাহিরেও আমাদের ছবি মানুষ এখন সমান আগ্রহ নিয়ে দেখছে। একদিন আমাদের ইন্ডাস্ট্রিই এমন জায়গায় পৌঁছবে, যেখানে গেলে কেউ আমাদের সাথে পশ্চিমকে তুলনা করবে না।

উল্লেখ্য, ১২ নভেম্বর মুক্তি পাওয়া সুপারস্টার অভিনেতা সালমান খান ও বলিউডের ফ্যাশন কন্যা খ্যাত অভিনেত্রী সোনম কাপুরের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির প্রথম দিনেই গড়েছে ইতিহাস। ছবিটি বলিউডের ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশী অর্থ উপার্জনের রেকর্ড তৈরি করেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline