বনানীতে ট্রেনে কাটা পড়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

bonaniস্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে শ্রী চাণক্য কুমার বর্মণ নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল শ্রী চাণক্য কুমার বর্মণ রাজধানীর ট্রাফিক উত্তরে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত কমল কান্ত বর্মণের ছেলে।

বনানী থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে বনানী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনে কাটা পড়েন চাণক্য কুমার।

তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline