‘বাহুবলী’র জয় জয়কার ইউরোপ-আমেরিকায়

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম  

bahubaliবিনোদন ডেস্ক : আঞ্চলিক ছবি হিসেবে নয়, পুরো ভারতীয় ছবির ইতিহাসে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী’। শুধু কি সাড়া জাগানো ছবিই! না, মূলত বাণিজ্যের দিক থেকেও ছাড়িয়ে গেছে সবার থেকে। আর এবার গোটা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘বাহুবলী’র মুক্তি কথা ভাবছেন নির্মাতা। আর এমনটা ভাবতেই ছবিটির সত্বা পেতে ইউরোপের পরিবেশক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে রীতিমত যুদ্ধ।

জানা গেছে, বাহুবলী মুক্তি পেয়েছে চলতি বছরের ১০ জুলাই। মুক্তির পর থেকেই রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে ছবিটি। দর্শক চাহিদা আর বাণিজ্যের বিষয়টিও দেখার মত। এসব মিলিয়ে ভারতের বাইরের দেশগুলোর মধ্যেও ‘বাহুবলী’ নিয়ে তৈরি হয়েছে সমান আগ্রহ। তাই ইউরোপ ও আমেরিকার বেশকিছু অঞ্চলে ছবিটি নিতে এরই মধ্যে পরিবেশক কোম্পানিগুলোর মধ্যে চলছে অঘোষিত লড়াই। আন্তর্জাতিকভাবে ‘বাহুবলী’র সত্বা এরই মধ্যে লাতিন আমেরিকা ও চীনের কাছে বিক্রি করা হয়েছে।

ভারতীয় ছবি নিয়ে ইউরোপে এমন আগ্রহ এর আগে দেখেননি উল্লেখ করে নির্মাতা এবং ইউরোপীয় পরিবেশক পিয়ার অ্যাসোলাইন বলেন, ইউরোপে ‘বাহুবলী’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ভারতীয় আর কোনো ছবি নিয়ে তেমন আগ্রহ এর আগে ইউরোপে দেখা যায়নি। বেশ কয়েকটি পরিবেশক প্রতিষ্ঠান ছবিটির সত্বা পেতে রীতিমত যুদ্ধ চালিয়ে দিয়েছে। এটা ভারতীয় ছবির জন্য সত্যিই একটি ইতিবাচক দিক। একটি সিনেমার মূল ভিত্তি আসলে শেষ পর্যন্ত ছবিটির দর্শকই। দর্শকের জন্যই নির্মাতা প্রযোজক মিলে একটা ভালো ছবি নির্মাণ করেন। দর্শক যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সেই ছবির যত শিল্পমূল্যই হোক না কেন তার কোনো মূল্যই নেই। আর যদি দর্শক ছবিটি পছন্দ করেন, তাহলে তো আনন্দের সীমা নেই! তেমনি দর্শকপ্রিয় একটি ছবির নাম ‘বাহুবলী’।

অন্যদিকে ছবিটি ভিনদেশেও প্রদর্শনীর ব্যবস্থা করছেন ‘বাহুবলী’ বিজনেস ডিস্ট্রিবিউটর। এরই মধ্যে নাকি চীনে প্রায় পাঁচ হাজার সিনেমায় ‘বাহুবলী’ প্রদর্শন বিষয়ে পাকাপাকি সিদ্ধান্তও করে ফেলেছেন তারা। যদি ‘বাহুবলী’ চীনে প্রদর্শিত হয়, তাহলে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ‘পিকে’র পর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে ভারতীয় ছবির ইতিহাসে ‘বাহুবলী’-ই হবে দ্বিতীয় ছবি।

উল্লেখ্য, মেধাবী নির্মাতা এস এস রাজামউলে চলতি বছরের জুলাইয়ে মুক্তি দিয়েছেন ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী দ্য বিগিনিং’। ছবিতে নাম চরিত্রে অভিনয় করে পুরো ভারতে সাড়া ফেলে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাষ। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ‘বাহুবলী’র পরের অংশ আসছে ২০১৬ ‘বাহুবলী দ্য কনক্লোশন’।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline