দুর্নীতি মামলায় খাদ্য কর্মকর্তার জেল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

দুর্নীতিচট্টগ্রাম প্রতিনিধি : অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করার পর মিরসরাই উপজেলা খাদ্য কর্মকর্তা মোমিন উল্লাহকে পাঠানো হল জেল হাজতে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদার আদালেত আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বিষয়টি জানান।

তিনি বলেন, ‘২০১২ সালের ১৯ জুন মিরসরাই খাদ্য অফিসের এক কর্মকর্তা চাল ও আলু আত্মসাতের মাধ্যমে মোমিন উল্লাহর বিরুদ্ধে ১১ লাখ ৩২ হাজার ১০৫ টাকা  অভিযোগে দুর্নীতি মামলা দায়ের করেন। মামালাটিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে অভিযুক্ত করে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এর প্রায় দুই বছর পর এসে মামলাটিতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline