মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি চলছে। রিভিউর সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় রয়েছে পুরো দেশবাসী ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সকাল ৯টা ৮ মিনিটে আসামিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন আনুষ্ঠানিকভাবে রিভিউ আবেদনের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন।
এ সময়, রায় পুনর্বিবেচনার জন্য রায়ের বিভিন্ন দিক তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা।এখন রাষ্ট্রপক্ষে অাদালতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
মুজাহিদের শুনানির পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে সাকা-মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সেপ্টেম্বর সাকা ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর চৌদ্দ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন আসামি পক্ষ। পরবর্তীতে শুনানির দিন ১৭ নভেম্বর নির্ধারণ করেন আপিল বিভাগ।
গতকাল সাকা চৌধুরীর বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রীর করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এদিকে, প্রধান বিচারপতির নেতৃত্ব গঠিত ওই বেঞ্চের কার্য তালিকার চার নম্বরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রাখা হয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action