প্রকাশিত:
আলম দিদার, সিটিজিবার্তা২৪ডটকম
রাউজান চট্টগ্রাম ঃ একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর তার দাফন হবে গ্রামের বাড়ি রাউজানের গহিরায় বায়তুল বিলালের পারিবারিক কবরস্থানে। শনিবার দিবাগত রাত ৩টার পর থেকে সেখানে পুলিশ পাহারায় কবর খোঁড়া শুরু হয়েছে। সাত থেকে আট জন গোড়খোদক খননের কাজ করছেন।
মসজিদ সংলগ্ন পুরনো পারিবারিক কবরস্থানে দাদা-বাবা-চাচাদের দাফন করা হলেও সেখানে আর জায়গা না থাকায় এখন তাদের নতুন বাড়ি বায়তুল বিলালের কবরস্থানেই তাকে দাফন করা হবে সালাউদ্দিনকে। আর তার ছোট ভাই সাইফুদ্দীন কাদের চৌধুরীর কবরের পাশেই তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক সূত্র সংবাদমাধ্যম কে বিষয়টি জানিয়েছে।
এর আগে রিভিউ আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার পর সালাউদ্দিনের সঙ্গে দেখা করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাউজানের গহিরায় অবস্থানাকারী সাকার চাচাতো ভাই ফেরদৌস চৌধুরীকে ফোনে কবর প্রস্তুত করতে বলেছিলেন তার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাউজানের গহিরার সাকা চৌধুরীর দাদা আব্দুল জব্বার চৌধুরীর লাল দালানের বাড়ি। সেই বাড়ির বাসিন্দা রাউজানের সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফজুল হায়দার চৌধুরী রোটন আর মুসলিম লীগ নেতা ও সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর তথা তার পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি। ওই বাড়ির সামনে একটি পুকুর। পুকরের দক্ষিণ ও পশ্চিম পার্শ্বে তাদের পারিবারিক মসজিদ। মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানেই পূর্বে দাফন করা হয়েছে তার দাদা আব্দুল জব্বার চৌধুরী, তার পুত্র ফজলুল কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরীর নিকটাত্মীয় ফজলে কাদের চৌধুরীসহ (এ বি এম ফজলে করিম চৌধুরী পিতা) তাদের বংশের লোকজনদের। তবে এই কবরস্থানে দাফন করার মতো কোনো জায়গা নেই নতুন করে কাউকে দাফন করার জন্য।
