মানবপাচার রোধ এবং পাচারের শিকার হওয়াদের রক্ষায় আসিয়ান নেতারা একমত

রবিবার, ২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

kualalampur_BG_910999504স্টাফ রিপোর্টার : মানবপাচার রোধ এবং পাচারের শিকার হওয়াদের রক্ষা ও পুনর্বাসনে একটি চুক্তি স্বাক্ষর করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা সংস্থা- আসিয়ান এর নেতারা।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৭তম আসিয়ান সম্মেলনে এ চুক্তি স্বাক্ষর করেন তারা। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আসিয়ানের চেয়ারম্যান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

স্বাক্ষরিত চুক্তিতে নারী ও শিশুপাচার রোধে বেশি জোর দেয়া হয়। এবারের আসিয়ান সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানরা ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছরের মে মাসে বাংলাদেশ ও মিয়ানমার থেকে হাজার হাজার শরণার্থী নাগরিক সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়াসহ আশপাশের বেশ কয়েকটি দেশে যাওয়ার সময় নৌকাডুবিতে বহু প্রাণহানি ঘটে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline