শনিবার,২১ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩টি প্লাস্টিকের কারখানা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বিকেলে নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকায় একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকায় একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আশপাশের বেশ কয়েকটি প্লাস্টিকের দোকানসহ আরো ২টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।