মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ সময় 01: 02 AM
সিটিজিবার্তা২৪ডটকম : বান্দরবানে রোয়াংছড়িতে ট্রাকের ধাক্কায় উম্যামং মারমা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রুসিংঅং মারমা (৩৮) নামে আরো একজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কচ্ছপতলী সড়কের জামাচন্দ্র পাড়া ও বিজয় পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্যামং মারমা রোয়াংছড়ির হ্লাপাইমুখ পাড়ার বাসিন্দা ও আহত যুবক শীলবান্ধা পাড়ার সাথুইঅং মারমার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কচ্ছপতলীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ওই যুবক ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক চালককে হাংসামা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা আটক করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।