কক্সবাজারে ৩৯ হাজার ইয়াবাসহ ট্রাক চালক আটক

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫  সকাল ০৮:৫৫

জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের রামু  থেকে ৩৯ হাজার ২১৯টি ইয়াবাসহ ট্রাক চালক মাহমুদ হোসেনকে (৩৭) আটক করেছে র‌্যাব। এ ঘটনায় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও।

সোমবার রাতে সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাহমুদ হোসেন কক্সবাজার শহরের কলাতলী এলাকার মো. আবুল হাশেমের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান, চট্টগ্রামগামী একটি ট্রাকে করে ইয়াবার একটি চালান পাচার হওয়ার খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব একটি ট্রাকের চালককে থামার জন্য সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা গাড়ি নিয়ে ধাওয়া করলে ট্রাক থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। পরে তাকে র ্যাব  সদস্যরা ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রাকের অতিরিক্ত চাকার ভিতরে লুকানো অবস্থায় ৩৯ হাজার ২১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছে ইয়াবাগুলো তার নয়। টাকার বিনিময়ে উদ্ধার করা ইয়াবাগুলো তিনি পাচার করছিলেন। ইয়াবা চালানটি চট্টগ্রামে সরবরাহ করার কথা ছিল। ইয়াবাগুলোর মালিকের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline